১৬ ডিসেম্বর শনিবার সরকারী আই এইচ টি আই কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম আল নোমান,বিশেষ অতিথি ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ,কলেজের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইয়াসিন আরাফাত, জোবাইর হোসাইন,নাজমুল হাসান, শাহিন আলম,ওসমান গনি,কামরুল প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশকে একটি সুখী- সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে হবে। দল -মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। বক্তারা আরো বলেন,১৬ ডিসেম্বর এক দ্যুতিময় দিন এই দিন দেড় হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনের স্মারক। দেশের কিশোর তরুণ যুবক মুক্তিযোদ্ধারা তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অনাদিকালের বাঙালিকে এনে দেয় গৌরব। আলোচনা সভা শেষে এস এম আল নোমানকে ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


