নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দিতে লেগুনা মালিক ও শ্রমিকদের প্রায় ১ সপ্তাহ ধরে চলছে ধর্মঘট, এতে করে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হতে ইলিয়টগঞ্জ এলাকা পর্যন্ত লেগুনা মালিক-শ্রমিকদের এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার মানুষ।
জানা যায়, পরিচালনা কমিটির নামে চাঁদাবাজি এবং পুলিশি হয়রানীর প্রতিবাদে উপজেলাব্যাপি লেগুনা মালিক-শ্রমিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়
একটি সূত্র জানায়, দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা হতে ইলিয়টগঞ্জ পর্যন্ত ৮টি স্ট্যান্ড-এ পরিচালনা কমিটি রয়েছে। রায়পুর স্ট্যান্ড লেগুনা পরিচালনা কমিটির এক নেতা হাইওয়ে পুলিশের এক সদস্যকে লাঞ্ছিত করার জের ধরেই হাইওয়ে পুলিশ লেগুনা পরিচালনা কমিটির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যার ফলে হাইওয়ে পুলিশ মহাসড়কে লেগুনা চলাচলে বিধি-নিষেধ জারি করেন। এরই রেশ ধরে লেগুনা মালিক-শ্রমিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লেগুনার চালক জানান, ‘জিপির নামে যে পরিমাণ টাকা বিভিন্ন স্ট্যান্ডে চাদা আদায় করা হয়, আমরা সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে এর অর্ধেক টাকাও পাই না।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুল আউয়াল বলেন, ‘পুলিশের সাথে যে ঘটনার কথা বলা হচ্ছে, এটি তেমন কিছু নয়। যে সব গাড়ির কাগজপত্র নেই সে সব অবৈধ গাড়ির মালিকদের ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি’।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



