বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি, বৃহত্তম চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কতিপয় টাউটচক্র কর্তৃক নিজেদেরকে চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক, সদস্য সচিব দাবী করে পত্রিকায় মিথ্যা বিজ্ঞাপণ প্রচার ও নানা চাঁদাবাজি-ধান্ধাবাজির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ আজ সকালে নগরীর মুরাদপুরস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সমাজ সেবক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলানা মো. নুরুল আলম চাটগামী, হাকিম জাহাঙ্গীর আলম, আব্দুর রশীদ, এমএ বাতেন, আব্দুল জলিল ভূইয়া, জামাল উদ্দিন, আবুল কাশেম প্রমূখ। সভায় বক্তারা বলেন, একটি প্রতারক-টাউটচক্র নিজেদের দেশীয় চিকিৎসক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির ভূয়া আহবায়ক ও সদস্য সচিব দাবী করে তাদের নামের পূর্বে হাকিম-কবিরাজ উল্লেখ করে চাকচিক্য চেম্বার খুলে ও পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে অপচিকিৎসা চালিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাঁরা বলেন, এসব প্রতারক হাকিম-কবিরাজদের অপচিকিৎসা ও প্রতারণার কারনে মানুষ নানারোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাঁরা এসব প্রতারকদের ডাকে সাড়া না দিয়ে প্রতিহত করার আহবান জানিয়ে আগামী ২৫ ফেব্র“য়ারি বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির জাতীয় কনভেনশন সফলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



