৯ অক্টোবর সকাল ১০টায় মায়ানমার থেকে আগত নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা রিসডা বাংলাদেশ এর পক্ষ থেকে উংচিপ্রাং পুটিবুনিয়া, টেকনাফ ক্যাম্পে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন রিসডা-বাংলাদেশ হেড অব এইচ,আর এন্ড এ্যাডমিন খন্দকার নাজমুল হক। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফেরদাঊস, সূর্যের হাসি ক্লিনিক এর জেলা কর্মকর্তা মোঃ ইছা, অজয় কুমার দাস, রিসডা-বাংলাদেশ এর অফিসার মোঃ ফয়সাল প্রমুখ। রিসডা-বাংলাদেশ এর মেডিকেল ক্যাম্পে প্রতিদিন ১৫০-২০০ জন গর্ভবতী রোহিঙ্গা নারীদের জন্য চিকিৎসা সেবা এবং বিনামূল্য ঔষধ সরবরাহ করিতেছে। রিসডা-বাংলাদেশ এর উক্ত সেবা আগামী ৩ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। উংচিপ্রাং পুটিবুনিয়া ক্যাম্পে ১০টি স্ট্রিট লাইট, ৬০টি পরিবারে সোলার হোম. ১,০০০ নারী- পুরুষের মাঝে জামা-কাপড় এবং মৌসুনী রোহিঙ্গা ক্যাম্পে ২০০ পরিবারের মধ্যে ১৫দিনের খাদ্য সরবরাহ করা হয়। ভবিষতে রিসডা-বাংলাদেশ এর পক্ষথেকে ওয়াটার এবং স্যানিটেশান প্রোগ্রাম চালু করা হবে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



