আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি
সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধন ও ৮ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাসষ্টেশন এলাকায় এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা অটো ট্যাম্পু, অটো রিক্রাা (ইমা-লেগুনা-সুজকি) ড্রাইভার্স ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো.মছন মিয়ার সভাপতিত্বে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি সিলেটের সাধারণ সম্পাদক সজিব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি সিলেটের সহ-সভাপতি আব্দুস সালাম, শাহ জামাল, শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউল কবির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই আইনকে সংশোধন করা না হলে আমরা শ্রমিকরা রাস্তায় কোন গাড়ি চলাবো না এবং চলতেও দেবো না। বক্তারা আরো বলেন, ২৮-২৯ তারিখে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি যদি এই আন্দোলনে যদি কোন শ্রমিককে গাড়ি নিয়ে রাস্তায় দেখা যায় তাহলে আমরা ধরে নেবো তারা রাজাকার তারা আমাদের দুশমন আর এর বিচারও তাদেরকে পেতে হবে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



