ভোরের আলো তখনো ফোটেনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পকলার মুক্তমঞ্চের সামনে উপস্থিত কয়েকজন ভদ্রলোককে বসন্তবরণ উৎসব-১৪২৮ পালনের শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকি করতে দেখা যায়। যারা মঞ্চ ও আশপাশে কাজ করছিলেন তাদের কাছে মঞ্চের সামনে-পেছনের ব্যাকড্রপ ঠিকঠাকভাবে সাজানো আছে কি না, সামনে ঘোষণার টেবিল ও মাইকের সাউন্ড ঠিক আছে কি না- এসব জানতে চাইছিলেন। নির্দিষ্ট সময়ের আগেই মঞ্চ প্রস্তুতির সব কাজ শেষ হবে শুনে তারা আশ্বস্ত হন। সূর্যোদয়ের পরপরই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে মুক্তমঞ্চের দিকে এগিয়ে আসতে দেখা যায়।আজ ভোরের দৃশ্যপট এটি। শীতকালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এ উৎসব চলে।সবটুকু জানতে ক্লিক করুন
সর্বশেষ সংবাদ
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- পাঁচ সিটিতে একক প্রার্থী দিচ্ছে এনসিপি
- মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে কিরিচ-দা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ, আহত – ৪
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান



