মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রামীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে গ্রামীন খেলাধুলা “আমাদের খেলা” বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও সুন্দরগঞ্জ ক্রিড়া সংস্থার আয়োজনে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ গোলাম আযম, সোনারায় ইউপি চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম, প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। পরে প্রধান অতিথি গ্রামীন বিভিন্ন খেলায় বিজয়ীদের গলায় মেডেল পড়িয়ে দেন।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত



