মো: ফরিদ উদ্দিন
ত্রাণ চাই না মাতামুহুরী নদীর গতি পরির্বতন চাই এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।আজ সোমবার সকাল লামা উপজেলা প্রশাসনের কার্য়ালয়ের সামনে নাগরিক ফোরামের ব্যানারে ঘন্টাব্যাপী পাহাড়ী বাঙ্গালী মিলে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন।এসময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়–য়া,সাংবাদিক কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন,সামান্য বৃষ্টি হলে উপজেলা প্রশাসন ভবনসহ সরকারী স্থাপনা পারি পানির নীচে তলি যায়। লামা বাজারে ৭ শতাধিক বিভিন্ন পণ্যের দোকান রয়েছে,ঘন ঘন বন্যার কারণে দোকানপাট পানিতে ঢুবে যাওয়ায় মালামাল নষ্ট হওয়াসহ আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বক্তরা বলেন,ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে এসএমই ঋণ এবং এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করে ঘর সংসার চালাতেন। প্রতি বছর কয়েক দফা বন্যায় ক্ষতি পোষাতে না পেরে অনেক ব্যবসায়ী ব্যবসা পাতি বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন। বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবী জানান বক্তরা।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



