মো.কামরুজ্জামান
লামায় এক মলোশিয়া প্রবাসীর বাড়িতে হামলা করে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে প্রতিবেশি। ২৩ অক্টোবর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ইয়াংছা বধুঝিরি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লামা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী রোশন আরা বেগম জানান, প্রতিবেশি নুরুল আফসার, তার ভগ্নিপতি সুলতান, তাদের সন্তান খোরশেদ, বোন মমতাজ বেগম, স্ত্রী আনোয়ারাসহ ৭/৮ জন মিলে হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় মেম্বারের সহায়তায় অন্য প্রতিবেশিরা তাকে হামলার কবল থেকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলাকারীরা রাত ৯টার দিকে তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি মারতে থাকে। এসময় তার কোমরে থাকা দেড় লক্ষ টাকা ও ঘরের অন্যান্য মালামাল নিয়ে যায়। ঘটনার সময় সন্ত্রাসীরা তার সপ্তম শ্রেণিতে পড়–য়া মেয়েকেও কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় তাদের সুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং বিষয়টি স্থানীয় মেম্বারের কানে পৌছলে, তিনি লোকজন পাঠিয়ে সন্ত্রাসীদেরকে তাড়া করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াংছা বধুঝিরির বাসিন্দা খায়ের মোহাম্মদ বিগত ৫ বছর ধরে মালোশিয়ায় প্রবাসে রয়েছে। তার তিন ছেলে-মেয়ে রয়েছে। স্ত্রী রোশন আরা বেগম বাড়িতে সন্তানদের দেখা-শুনা ও বাড়ির আশপাশে টুকিটাকি কৃষি কাজ করে। তাদের বর্তমান বসতঘরের স্থীত জমিটি প্রতিবেশি অন্য এক পরিবারের। ওই প্রতিবেশি থেকে প্রায় ৩০ শতাংশ জমি ক্রয় করার শর্তে একটি স্থানীয় চুক্তি সম্পাদন হয়। চুক্তি মতে কিছু টাকাও অগ্রিম প্রদান করা হয়। সহসা বাকি টাকা পরিশোধ করে জমির রেজিষ্ট্রি দলিল করার কথা। রোশন আরা জানান, ওই জমিটি নুরুল আফসার গং কেনার চেষ্টায় ব্যার্থ হয়ে “আমার পরিবারের উপর হামলা চালায়“। রোশনারা জানান, “তারা যে কোন সময় আমার ও আমার পরবিারের উপর মামলা হামলাসহ হয়রানী করতে পারে“। “আমার স্বামীর পাঠানো দেড় লাখ টাকা নুরুল আফসার গং নিয়ে যায় ; এখন আমি কোথায় পাবো এত টাকা” এমন বিলাপ রোশন আরা বেগমের। সে সুস্থ হয়ে আদালতের আশ্রয় নেেবন বলে জানান।
এ ব্যাপারে স্থানীয় ২ নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন জানান, নুরুল আফসার ও তার পরিবারের সদস্যরা উগ্র স্বভাবরে। তারা প্রবাসীর স্ত্রী রোশন আরা বেগমের ঘরে রাতের বেলা হামলা চালিয়ে মারাত্মক অপরাধ সংগঠিত করেছে।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত



