বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী বলছেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাধীন মত প্রকাশের নামে রাসুলের (স:) ব্যঙ্গকার্টুন প্রদর্শন চরম দৃষ্টতার শামিল, রাসুলের সম্মান মানে তো মুসলিম উম্মাহরই সম্মান। এই ব্যঙ্গচিত্র প্রদর্শনে মুসলিম উম্মাহর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্সোর ইসলাম ও মহানবী (স:) বিদ্বেষী আচরণ বহু পুরনো। তার এ উস্কানীমূলক বক্তব্যের জন্য তাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এই মুহুর্তে মুসলমানদেরকে রাসুল (স:) অবমাননাকারী রাষ্ট্র ফ্রান্সের সকল পন্য বর্জন করতে হবে।
মাওলানা নূরী সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ মান্দারীটোলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল মিলাদুন্নবী (স:) মাহফিলে প্রধান ওয়ায়েজের বক্তব্যে একথা বলেন। সমাজ সেবক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ৫নং বাড়বাকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদকাত উল্লাহ মিয়াজী। প্রধান ওয়ায়েজ আরো বলেন, রাসুলে করিম (স:) এর সুমহান মর্যাদা ও বৈশিষ্ঠ্য শুধু দুনিয়াতে নয়, আদালতে আখেরাতেও অশেষ মর্যাদা আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবীব (স:) কে দান করেছেন। রাসুলে করিম (স:) সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাতকারী হবেন এবং তিনিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। মাওলানা নূরী আরো বলেন রাসুলে করিম (স:) ই কিয়ামতের দিন অধিক উম্মতের আনুগত্য প্রাপ্ত হবেন এবং কেবল তাঁর জন্যই আল্লাহ তা’আলা আরশের ডান পার্শ্বে একটি আসন সংরক্ষিত রাখবেন। ইউপি চেয়ারম্যান সাদকাত উল্লাহ মিয়াজী বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মদ, জুয়া ও ব্যভিচারী ইসলামে হারাম। আমার এলাকায় কোন নেশাখোর ও সন্ত্রাসীর স্থান নেই। আমি বায়তুশ শরফের একজন ভক্ত, বায়তুশ শরফের পীর মুর্শিদগণ সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর। আমিও এসব অন্যায়ের বিরুদ্ধে কঠোর।
হাজী মহরম মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ ওয়ায়েজ ছিলেন, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দীন, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ জামাল উল্লাহ। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ মামুনুর রশীদ। মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়।
সর্বশেষ সংবাদ
- বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি



