সুনামগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী প্রচারণার ৭ম দিনে রোববার বিকেলে সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা (সদর বিশ্বম্ভরপুর) আসনের রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া, বিরামপুর,বনগাঁও ও সিংপুরাটি নতুনবাজারে গণ সংযোগ করেছেন হারিকেন প্রতীকে (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ মুসলিম লীগ) সমন্বয়ে গঠিত গণঐক্য এর প্রার্থী সাংবাদিক শিল্পী আল-হেলাল। বাজারের ব্যবসায়ী,মসজিদ মাদ্রাসা,স্কুলের শিক্ষক,মুসল্লীয়ানে কেরাম ও স্থানীয় ওরস কীর্ত্তণ অনুষ্ঠানে অংশগ্রহনকারী সনাতন ধর্মাবলম্বী জনসাধারনের সাথে কুশল বিনিময় করেন তিনি। আল-হেলাল বলেন, আমি বদলা নয় বদল চাই হারিকেন মার্কায় ভোট চাই শ্লোগান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান ও নিবেদিত সাংবাদিক হিসেবে আপনাদের সেবক হতে চাই। সততা সাহসিকতা আর আত্মবিশ্বাসকে সম্বল করে সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি যদি অন্য সকল প্রার্থীদের মতো প্রার্থীতা প্রত্যাহার করতাম তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও যে কেউ এমপি নির্বাচিত হতেন। শহরে পোষ্টার সাঁটিয়ে মাইক বাজিয়ে প্রচারণা চালিয়ে জমিদারী তুঘলকি কায়দায় জোরেসোরে ভোট চাওয়ার দু:সাহস আমার নেই। তাই আমি প্রার্থী হিসেবে পঙ্গুত্বকে উপেক্ষা করে স্বশরীরে সম্মানিত ভোটারদের সামনে হাজির হয়েছি। আপনারা হারিকেন মার্কায় ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য একটি নতুন বাত্তি প্রজ্জলন করেন। ইনশাল্লাহ ব্যালটের এই হারিকেন আলোকবর্তিকা হয়ে সুখে দু:খে আপনাদের পাশে থাকবে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



