এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেজবানে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওই কমিউনিটি সেন্টারে মেজবানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
চৌধুরী পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়।
এর মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে অমুসলিমের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়।
দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয় এখানে। এক পর্যায়ে হুড়োহুড়িকে কেন্দ্র করে পদদলিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল রাস্তা থেকে কমিউনিটি সেন্টারে প্রবেশের পথ অনেকটা ঢালু। যে কারণে দুপুরে ভিড় ও চাপ বাড়ায় যখন মূল গেট খুলে দেয়া হয় তখন হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত



