আজ শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়কর আইনের ব্যবহারিক বিভিন্ন ক্রুটি-বিচ্যুতি ও নবীন আয়কর আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিটপা (বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্যাক্সসান এন্ড প্র্যাকটিক্যাল এ্যাকাউন্টস) এক কর্মশালার আয়োজন করে। সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন মো. শাহজাহান এবং রিংকু দত্ত। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিটপার উদ্যোক্তা এড. এম.মহিঊদ্দীন সারোয়ারের সভাপতিত্বে ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও বিটপার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মো. সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপীলাত ট্রাইবুনালের প্রাক্তন প্রেসিডেন্ট মো. সোলায়মান এফসিএ। পেশাগত উৎকর্ষতা সাধনের লক্ষ্যে সু-দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোছামাৎ রোকেয়া পারভীন, মো. এরাদত উল্লাহ এফসিএ; এম. এ কাসেম এফসিএ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা ছিলেন জনাব মো. জসীম উদ্দীন এবং আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা বলেন প্রতিনিয়ত পরিবর্তনশীল রাজস্ব আইনের উপর দক্ষতা অর্জন করতে হলে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। সঠিক করদায় নির্ণয় ও রাজস্ব নির্ধারনের ক্ষেত্রে এই আইনের ব্যবহারিক ও প্রায়োগিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ন তাই নবীন আইনজীবীদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত বলে মনে করেন। প্রশিক্ষণ গ্রহনের জন্য চট্টগ্রামে বিটপার এই আত্মপ্রকাশ নবীন-প্রবীণ আইনজীবী ও আয়কর প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



