বঙ্গবন্ধু বাঙ্গালি জাতীয়তাবাদের শ্রষ্ঠা ও বক্তা, তার দীর্ঘ দিনের সংগ্রাম ও নেতৃত্ব ও আত্মত্যাগের পথ ধরেই বাঙালি তার নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠা করতে পেরেছে। বঙ্গবন্ধুর দর্শন ও নীতিকে অবলম্বন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সুশৃঙ্খল সংগঠন হিসাবে দেশ- বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
২৫ শে জানুয়ারী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশ চট্টগ্রাম মহানগর কমিটি’র আয়োজিত সভায় উপস্থিত বক্তরা উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক জনাব পিনাকী দাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব খাইরুল ইসলাম কক্সির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক শওকত ওসমান, সদস্য হাবিবুর রহমান, এড: মহিবুল্লাহ চৌধুরী এডঃ এম. এ.এম. রিমু, মোঃ ইকবাল হোসেন, টিংকু বড়–য়া প্রমুখ। সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।



