চট্টগ্রামের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও www.banglapostbd.com এর প্রকাশক ও সম্পাদক এম.আলী হোসেন ।
বিবৃতিতে তিনি বলেন, তসলিম উদ্দিন চৌধুরীর মত গুনীজনের এভাবে চলে যাওয়া দেশ ও জাতি তথা চট্টগ্রামের জন্য অপূরণীয় ক্ষতিকর। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন নিখাত চট্টলা দরদী মানুষকে হারাল। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



