বখতিয়ার ঈবনে জীবন
লায় ওড়না পেঁছিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিমন্দির পাড়ার গ্রামে। জানা গেছে, উক্ত গ্রামের ভুপতি রায়ের কন্যা শিউলি রানী (১৫) গত ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে ফলাফল খারাপ করায় বাবার বকুনি খেয়ে অভিমানে সোমবার সকালে তার শোয়ার ঘরের সরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার বিষয় নিয়ে বাবা বকাঝকা করে ভাল করে পড়তে বললে, সেই অভিমানে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


