মোঃ শাহ আলম সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি তারুণ্যের ঐক্য পরিষদ-যুব সংগঠক চট্টগ্রাম মহানগর যুবলীগ’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মরহুম নুরুন্নবী সিকদার হাফেজখানা ও এতিম খানায় কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিক ৩১ নং আলকরণ ওয়ার্ড যুবলীগ সভাপতি তারেক ইমতিয়াজ ইমু, আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শাহিন আহমেদ, মোঃ শাহ আলম সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি তারুণ্যের ঐক্য পরিষদ-যুব সংগঠক চট্টগ্রাম মহানগর যুবলীগ, তারুণ্যের ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা, রিয়াজুদ্দিন বাজার ইউনিট স্বেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদক এস এম জাবেদ হোসেন, কোতয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি এম এ হাসান, সহ সভাপতি নাজিম উদ্দীন পারবেজ,মোঃ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনুল হক চৌধুরী, তাওহিদুল ইসলাম, সদস্য আক্তার হোসেন ও মরহুম নুরুন্নবী সিকদার হাফেজখানা ও এতিম খানার শিশুরা। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ শীলঘাটা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজিজুর রহমান। পরে এতিম খানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সর্বশেষ সংবাদ
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- পাঁচ সিটিতে একক প্রার্থী দিচ্ছে এনসিপি
- মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে কিরিচ-দা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ, আহত – ৪
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান



