চিটাগাং ক্লাব লিঃ জেনারেল  কমিটির চেয়ারম্যান নাদের খানের নেতৃত্বে ৬  ফেব্রুয়ারি  ২০২২ রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস (ওসেক) বিভাগ পরিদর্শণ করেন এবং চমেক হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামিম আহসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাঁরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন । চিটাগাং ক্লাব নেতৃবৃন্দ এসময় ওসেক কার্যক্রম এর সুফল , বর্তমান পরিস্থিতি  এবং ভবিষ্যত করণীয় সম্পর্কে  অবহিত হন। নবাগত পরিচালক ওসেক সার্ভিসটি পৃষ্ঠপোষকতার জন্য চিটাগাং ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) , নির্বাহী সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডাঃ ফাহিম হাসান রেজা, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোঃ আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান , মোঃ জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম এবং চিটাগাং ক্লাব সচিব, কমান্ডার মোঃ আশরাফ উদ্দিন (অব:) প্রমুখ উপ স্থিত ছিলেন।

উল্লেখ্য, চিটাগাং ক্লাব লিঃ‘র পৃষ্ঠপোষকতায় গত ৪ সেপ্টেম্বর ২০২১  থেকে চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) সার্ভিসটির যাত্রা শুরু হয়। দেশের চিকিৎসা সেবায় নতুন মডেল হিসেবে রূপ নেয়া উদ্যোগটির ফলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের রোগীরা এর সুফল পেয়ে আসছে।

সর্বশেষ সংবাদ