চন্দনাইশ পৌরসভার মরহুম মোহাম্মদ আলী মাস্টার স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ গত ৩ মার্চ বিকালে হারলা কেরানী বাড়ী মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ ১-০ গোলে ৪নং ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম কোম্পানী। প্রধান অতিথি ছিলেন ফিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল হাস নাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোহেল রানা। উদ্বোধক ছিলেন ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. আলমগীর ইসলাম বঈদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মো. ইউনুচ, কাউন্সিলর মো. নাছির উদ্দিন, যুবলীগ নেতা সফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম নীল, ফিউশন গ্রুপের পরিচালক মো. জাবেদ, নজরুল ইসলাম সওদাগর। তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিম উদ্দিন রিপন, মো. নুরুল আলম, মো. আবু প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রপি বিতরণ করেন।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



