চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চ্চা’র উদ্যোগে করোনাকালীন শিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ ছগীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পিউরিয়া ফুড প্রোডাক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও ফুলকলি এর পরিচালক কফিল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। সভাপতিত্ব করবেন- চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চ্চা’র আহবায়ক লিয়াকত হোসেন খোকন। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সদস্য সচিব মোঃ জসীম উদ্দিন চৌধুরী আহবান জানিয়েছেন।

শেয়ার করুনঃ