মুহাম্মদ আতিকুর রহমান

নিখোঁজের ২৫ দিন পর গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকা থেকে সাইদুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

৪ অক্টোবর বুধবার সকালে এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

 

নিহত সাইদুর রহমান কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় ধানসিঁড়ি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

 

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান, সাইদুর গত ৮ সেপ্টেম্বর শুক্রবার নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

 

নিখোঁজের ঘটনায় তার চাচাতো ভাই আবুবকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই যুবককে আটক করা হয়। তার দেয়া তথ্যানুযায়ী, অপর দুই সহযোগীকে আটক করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুরের শিয়ালে খাওয়া লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুনঃ