কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের কার্যকরী সভাপতি এবং চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা মো: এরশাদুর রহমান চৌধুরীকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জামায়াত বিএনপির মদদপুষ্ট মাফিয়া সিন্ডিকেট কর্তৃক জবাই করে হত্যার হুমকি দেওয়ায় আজ জেলা প্রশাসক চট্টগ্রামের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িত সকলকে সুষ্ঠু তদন্তপূর্বক গ্রেফতার ও শাস্তির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন রহমান, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মো: ইদ্রিছ কেরানী।
সর্বশেষ সংবাদ
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- পাঁচ সিটিতে একক প্রার্থী দিচ্ছে এনসিপি
- মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে কিরিচ-দা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ, আহত – ৪
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান



