কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় আগানগর ইউনিয়নের সিঙ্গাচো গ্রামে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করে বরুড়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ১৩অক্টোবর নিজ বাড়ি থেকে পূর্ব পরিচিত মো. নেয়ামত ও একই এলাকার রওসন আরার সহযোগিতায় ডেকে বাড়ির পূর্ব পাশে গৃহবধুকে নিয়ে যায়। কোন কিছু বুঝে উঠার আগেই সেখানে উৎ পেতে থাকা নেয়ামতের সঙ্গীরা নির্যাতিত গৃহবধুর মুখ বেঁধে মাঠের মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে নেয়ামত, সহিদ, মনিরসহ ৮ জন পাষণ্ড মিলে উপর্যুপরি গণধর্ষণ করে।

ধর্ষণের পর দরিদ্র ওই গৃহবধু ও তার স্বামী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে বিচার চায়। এই সুযোগে এলাকার প্রভাবশালী সাবেক মেম্বার বাবুল মিয়া ও তার সহযোগিরা বিচার করে দিবে বলে নির্যাতিত গৃহবধূর কাছ থেকে খালি নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টালবাহানা করতে থাকে। বিচার না পেয়ে এক পর্যায়ে নির্যাতিত গৃহবধূ ২০শে অক্টোবর বরুড়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এরপর বরুড়া থানা পুলিশ আসামি রওশন আরা, সহিদ মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বরুড়া থানার ভারপ্প্ কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন মাহমুদ ৩ জনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, খুব দ্রুত বাকী আসামীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

শেয়ার করুনঃ