একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় ঐক্যফ্রন্ট যে সংবাদ সম্মেলন ডেকেছিল তা স্থগিত করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ড. মেহেদী মাসুদ।

তিনি জানান, বিকালে বিএনপি ও ২০ দলের বৈঠক থাকায় আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বেলা ১২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যদের এবং সন্ধ্যা ৬টায় একই স্থানে ২০-দলীয় জোট নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ