রাবি প্রতিনিধি
বিশ্ব ভালবাসা দিবসে ‘কেউ পাবে, কেউ পাবেনা তা হবে না তা হবে না’ স্লোগানে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবারের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদি র্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির টুকিটাকি চত্বর থেকে র্যালীটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদি র্যালিতে অংশগ্রহণ করা আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমরা ভালবাসা দিবসে প্রেমের সুষম বণ্টন চাই। এই সময়ে কেউ প্রেম পেয়ে দিবসটিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে তা আমরা মানতে পারছি না।
এদিকে রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেম বঞ্চিত চত্বর নামে একটি চত্বর উদ্বোধন করেছি। যেখানে বর্তমান সময়ে যাদের গর্লফ্রেন্ড নাই তারাই সেখানে বসতে পারবেন। তাহলে সবাই বুঝতে পারবে এরা সবাই সিঙ্গেল।
অন্যদিকে যারা প্রেম পেয়ে যাবেন তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা থাকবে বলেও জানান কয়েকজন অংশগ্রহণকারী। এরই মধ্যে সংঘের ৬৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নব মনোনীত সভাপতি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন মানিক।
সংগঠনটির সহ-সভাপতি রাফি আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে পাচ বছর পড়াশুনা করলাম কিন্তু প্রেম হলো না। এই বেদনা নিয়ে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। কিন্তু ছোট ভাইয়েরা যাতে আমার মতো সিঙ্গেল না থাকে তাই তাদের সমবেদনা জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি।
দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই মিছিলে।
তবে মিশু নামের এক শিক্ষার্থী বলেন, মূলত আনন্দের জন্যই আমদের এই আয়োজন ছিল। মজা করার জন্য মিছিলে এসেছিলাম।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter


