নির্মানাধীন মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের মুরাদপুর প্রান্ত সীমার কাজ পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামবাসী উন্নয়নের আরো একটি সোপান উত্তরণের অতি কাছাকাছি অবস্থান করছে। অচিরেই সুসম্পন্ন হতে চলেছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে এ ফ্লাইওভার প্রকল্পটি। আর মাস দেড়েকের মধ্যে কাজটি সম্পন্ন হলে এটি হবে চট্টগ্রামের জন্য এ বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে বৃহত্তম প্রকল্প। এর পর এটিকে সম্প্রসারিত করা হবে বিমান বন্দর পর্যন্ত। ফলে চট্টগ্রামের লাইফ লাইন খ্যাত এ সড়কটিতে নতুন প্রানের সঞ্চার হবে।
গতকাল সকালে ফ্লাইওভার নির্মান কাজ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মতিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাকারী শাহিনুল ইসলাম খান, প্রকল্প পরিচালক মাহফুজ রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস, প্রকৌশলী রাজিব দাশ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- গভীর রাতে আবারও দেখা হচ্ছিল ফেল করা ইংরেজি-গণিতের খাতা, জানতেন না সচিব
- পাঁচ সিটিতে একক প্রার্থী দিচ্ছে এনসিপি
- মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে কিরিচ-দা, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার অভিযোগ, আহত – ৪
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান



