রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ৮দিনেও মানসিক প্রতিবন্ধি মনোয়ারা বেগমের (৩০) সন্ধান মেলেনি। এতে তার রেখে যাওয়া দেড় বছরের একটি শিশু সন্তান সারাদিন শুধু মা মা বলে আর্তনাত করছে।
সুত্রে জানায়, উপজেলার আথাকরা মুন্সী বাড়ির আবু তাহেরের মেয়ে মনোয়ারা বেগমের ১ম বিয়ে ডির্ভোসের পর মানসিক সমস্যা শুরু হয়। দীর্ঘদিন চিকিৎসার পর একটু সুস্থ হলে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়। এখানে তার একটি দেড় বছরের পুত্র সন্তান রয়েছে। গত কয়েকদিন থেকে আবার মানসিক সমস্যা শুরু হয়। ২৯ মার্চ বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে বসত ঘর থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি।
বৃদ্ধ মা মোবাশ্বেরা বেগম জানান, নিখুজ হওয়ার পর মাইকে প্রচার, হারানো বিজ্ঞপ্তি, লিফলেট বিতরন করেছি। কিন্তু কোন সন্ধান পাচ্ছিনা। তিনি আরো বলেন কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান দিলে উপযুক্ত সম্মান করা হবে। মায়ের শোকে দেড় বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়ছে। আমাদের পরিবারে সাথে যোগাযোগের নাম্বার ০১৭৫৭৩৪৪৭১৮।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত



