আশকানে আউলিয়া ডিগ্রী কলেজের জিএস ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা জিএস আমিনুল করিম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনিত হওয়ার পর আজ শুক্রবার বিকেলে নিজ এলাকায় আসলে বায়েজিদ থানা ছাত্রলীগের পক্ষ থেকে গণ সংবর্ধণা দেয়া হয়।
অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিএস আমিনুল করিমের গণসংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কফিল উদ্দীন, অক্সিজেন ছাত্রলীগের সভাপতি আবদুল হালিম, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা মো. বাবুল, হাসানুল ইসলাম, দিদারুল আলম, মো, আহাদ, মহিম প্রমুখ। গণসবর্ধণা অনুষ্ঠানে বায়েজিদ থানা ছাত্রলীগ, পাঁচলাইশ ওয়ার্ড, জালালাবাদ ওয়ার্ড, অক্সিজেন ছাত্রলী, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় সংবর্ধণা জবাবে জিএস আমিনুল করিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমি আমার প্রাণের চেয়েও বেশী ভালবাসি। এ ছাত্রলীগের জন্য অনেক মামলা হামলার শিকার হয়েছি। এলাকাবাসীর দোয়ায় নেতা কর্মীদের সহযোগিতায় আজকে এর প্রতিদান কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে দিয়েছে। আমাকে এ পর্যায়ে আসার পিছণে যারা সহযোগিতা করেছে তাদের ঋন আমি কখনো শোধ করতে পারব না। আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে বিভিন্ন সময় সুপরামর্শ দিয়ে এগিয়ে আসতে ভুমিকা রেখেছে।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত


