ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ, ছাতক কমিউিনিটি পুলিশিং কমিটির আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা আড়াইটায় চেচান গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক সমিতি সিলেটর সভাপতি আনম ওহিদ কনা মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, ইউএনও মোহাম্মদ নাছির উলাহ খান, মাওলানা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, আব্দুল খালিক, অ্যাড. শাহাব উদ্দিন, বঙ্গবন্ধু ওলামা পরিষদ নেতা এমএ মান্নান মিয়াজি, খোকন চৌধুরী, মরহুমের অনুজ মুহিবুর রহমান তালুকদার টুনু। যানাজা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী ও যানাজায় ইমামতি করেন ধারনবাজার মাদরাসার প্রাক্তন অধ্য মাওলানা হাবিবুর রহমান। এছাড়া যানাজায় ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্য মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্য সুজাত আলী রফিক, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্য আব্দুল গাফ্ফার, উপাধ্য মহিউদ্দিন, ছাতক প্রেসকাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, বিলাল আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সায়েস্থা মিয়া, মুরাদ হোসেন, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, সামছুদ্দিন শিশু মিয়া, আরজক আলী, নুরুল আমিন, আলহাজ্ব নিজাম উদ্দিন, ফজর উদ্দিন, সুন্দর আলী, সুফি আলম সুহেল, আফজাল আবেদীন আবুল, ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, পীর তকদ্দুছ আলী, আলহাজ দুদু মিয়া, সৈয়দ তিতুমীর, আলহাজ্ব আজাদ মিয়া, ওবায়দুল হক শাহীন, আব্দুল হাই আজাদ, মাওলানা আখতার হোসাইন, আলা উদ্দিন, মাধ্যমিক শিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করিম বকুল, আ’লীগ নেতা আফতাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক শামীম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, কর্মকর্তা ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter



