মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ সাঈদ ইশতিয়াক মিঠু ৩ জানুয়ারী বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দুই ছেলে মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁর শ্বশুরবাড়ী খুলনায় তাকে দাফন করা হয়।
সাংবাদিকের মৃত্যুতে স্থানীয় সাংসদ আলহাজ্ব এডঃ মোঃ রহমত আলী ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।



