কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
বে-আইনীভাবে গত ২৭ জুলাই সন্ধ্যায় বন্ধ করা হয়েছিল মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগান। দীর্ঘ ১৪ দিন ধরে দলই চা-বাগান খোলার দাবিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান ছাড়াও অন্যান্য কয়েকটি উপজেলার চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা। আর এইধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জের নূরজাহান চা-বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
নূরজাহান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, চা শ্রমিক
ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, সহ-সভাপতি গায়ত্রী রাজভর, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদ সীতারাম বীন প্রমুখ। বক্তারা বলেন, বেআইনী ঘোষিত নোটিশ প্রত্যার করে অবিলম্বে ধলই চা বাগান খুলে যেন দেওয়া হয়।
সর্বশেষ সংবাদ
- বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি



