বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের পশ্চিম বৈরাগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বই উৎসবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত আড়াই শত ছাত্রছাত্রীদের মাঝে সরকার প্রদত্ত বই বিনামূল্যে বিতরণ করা হয়।
বই উৎসব উদ্বোধন করেন মালয়েশিয়া প্রবাসী লেখক-সাংবাদিক রফিক আহমদ খান।উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাফর আহমদ খান, সিনিয়র শিক্ষক আবদুল আলীম খান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বই উৎসবে লেখক-সাংবাদিক রফিক আহমদ খান অত্যন্ত মনোরম পরিবেশে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি এই বিদ্যালয়টি এমপিও ভুক্ত করণের দাবি জানান।এ জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন।
বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষাদানরত শিক্ষকদের বেতনভাতা দেওয়া হয় কুয়েত প্রবাসী এস এম সেলিম খানের অার্থিক অনুদানে।
সর্বশেষ সংবাদ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত



