পেকুয়া প্রতিনিধি
১৮ আগষ্ট কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী সেগুনবাগিচা এলাকায় আজ রোববার সকালে প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
কক্সবাজার জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এবং শীঘ্রই লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের অন্য সদস্যদের খোঁজে বিস্তারিত জানাতে পারেন বলে পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমকে জানায়।



