পটিয়ার সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে। শেখ হাসিনা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি নাম। তাঁর নেতৃত্বে দেশে উন্নয়ন কাজ দ্রুত গতিতে চলছে। ১১ মার্চ সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি উপরোক্ত কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্পবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান বক্তা ছিলেন এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু , পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ, আ’লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, সবুজ বড়ুুয়া সাজু, সহকারী শিক্ষা অফিসার জিশা চাকমা, প্রধান শিক্ষক উদয়ন কুমার বড়ুয়া, মিলিন্দরাজ চৌধুরী, মো. সৈয়দ চৌধুরী, খোকন শাহ, নয়ন বড়ুুয়া, নিত্যময় চৌধুরী, জনপ্রিয় বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক প্রবন বড়ুয়া।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শিক্ষাবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি পুরস্কার বিতরণ করেন।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



