চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাসিমুল গণি’র স্মরণসভা গতকাল ২০ মে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামীম ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় অতিথি ছিলেন চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হক, সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, প্রফেসর ড. ছিদ্দিক আহমদ চৌধুরী, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবির, অশোক সাহা, মাহফুজুল হক চৌধুরী, নূর-উল-আরশাদ চৌধুরী। বক্তব্য রাখেন ছৈয়দ ছগীর আহমদ, সাইফুদ্দীন সাকি, এসএম জাকের হোসাইন, দীপংকর চৌধুরী কাজল, শাহজাহান চৌধুরী, নাজিম উদ্দিন শ্যামল, অধ্যাপক শামসুদ্দীন শিশির, মহিউদ্দিন বাদল, নাসির হায়দার করিম বাবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, নাসিমুল গণি অসম্ভব একজন কর্মোদ্যোগী, সাহসী, ত্যাগী ও পরিশ্রমী মানব ছিলেন। তাঁর বিজ্ঞান মনষ্ক মুক্তচিন্তা জীবন সংগ্রামের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। নাসিমুল গণি বইপোকা মানুষ ছিলেন। নিজে বই পড়তেন এবং অন্যদের বই পড়তে উৎসাহ যোগাতেন। বই ও নাসিম ছিল এক ও অভিন্ন। সভাশেষে নাসিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ