নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দির ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারে৪ দিনের ব্যবধানে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ ১১ আগস্ট শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে উপজেলার গৌরীপুরগোমতী ব্রিজ ও একটি মার্কেটে সংলগ্নপশ্চিমবাজারের একটি বাড়িতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এই অগ্নিকান্ডে কম করে হলেও ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
যদিও এই অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেনস্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিসসহ আইন শৃঙ্খলা বাহিনী এবং ত্রাা আগুনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্বল্প সময়ের মধ্যেই। তারপরেও এই বিরাট ক্ষতির সমুক্ষিণ হন স্থানীয়রা।
জানা যায়,উপজেলার গৌরীপুর গোমতী ব্রিজের কাছে একটি মার্কেট সংলগ্নগৌরীপুর পশ্চিম বাজারের আবাসিক এলাকা বাগান বাড়ির মালিক মোঃ শাহ আলম ও জসিম মিয়ার দু’শ ফুটের টিনের এবং সেমিপাকা ঘরে ১০টি পরিবার ভাড়ায় বসবাস করত।
আজ বিকালে মোঃ শাহআলম মিয়ার বাড়িতে একটি রিফিজেরেটরে বিকট শব্দ হলে বাড়িতে অবস্থানরত ও আশেপাশে থাকা ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে দৌঁড়াদৌঁড়ি শুরু করেন। এরপরেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে।এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবংক্ষতিগ্রস্তের খোঁজখবর নেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি) মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার। এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ নোমান সরকার প্রমুখ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,অগ্নিকান্ডে বড় বড় ৩টি বসত ঘরে ভাড়ায় বসবাস করা ১০ পরিবারের প্রায় সব মালামলই পুড়ে গেছে। সবমিলে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। উল্লেখ্য যে, গত ৭আগস্ট সোমবার উপজেলার এই গৌরীপুর বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই হওয়ার ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারো এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটল।
গৌরীপুর পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমার দু’জন অফিসার দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার তৎপরতা চালায়’। পুড়ে যাওয়া এলাকাটি নদী তীরবর্তী হওয়ায় রাতে লুটপাট বা চুরির মত কোন ঘটনা যেন না ঘটে এদিকে খেয়াল রেখেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
সর্বশেষ সংবাদ
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত



