২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৭ মে।
রবিবার (৮ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছর এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ আগামী ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক অংশ ১৩ জুলাই শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত ছিল।সবটুকু জানতে ক্লিক করুন



