টানা তিনদিনের ছুটি উপলক্ষে পর্যটক গিজগিজ করছে কক্সবাজারে। এই শহরে একসঙ্গে রাত্রিযাপন করতে পারেন মাত্র এক লাখ বিশ হাজার পর্যটক। কিন্তু ছুটির প্রথমদিনই প্রায় দেড় লাখ ভ্রমণকারী এসেছেন শহরে। পরেরদিন এই সংখ্যা আরও বেড়েছে। এই সুযোগে হোটেল-মোটেলের ভাড়া চার থেকে পাঁচগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দালালরা। অনেক পর্যটকই থাকার জায়গা না পেয়ে সৈকত বা রাস্তায় রাত পার করতে বাধ্য হয়েছেন।

সূত্র জানিয়েছে, বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটবে এটা আঁচ করতে পেরে এক শ্রেণির দালাল আগে থেকে নিজেদের নামে হোটেল রুম বুকিং করে কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে। তারাই অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। এক হাজার টাকার রুম ৩ থেকে ৪ হাজার টাকা, ২ হাজার টাকার রুম ৭ থেকে ৮ হাজার টাকা, ৩ হাজার টাকার রুমের ভাড়া বেড়ে হয়েছে ৯ থেকে ১০ হাজার টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ