আশরাফ উ‌দ্দিন

চট্টগ্রামের মিরসরাইয়ে বদরুল হাসান শিবলু নামে এক যুবলীগ নেতাকে ডাকা‌তি মামলায় গ্রেফতার ক‌রে‌ছে মিরসরাই থানা পু‌লিশ।

শ‌নিবার ৭ আগষ্ট দুপু‌রে মঘা‌দিয়া এলাকা থে‌কে তা‌কে আটক করা হয় । আটককৃত শিবলু উপ‌জেলার ১৬ নং সা‌হেরখালী ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারন সম্পাদক। তা‌র বিরু‌দ্ধে মিরসরাই থানায় ডাকা‌তি, ম‌হিষচু‌রি সহ একা‌দিক মামলা র‌য়ে‌ছে।। বদরুল হাসান শিবলু উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক গ্রামের আব্দুল মন্নানের ছেলে। ডাতাক শিবলুর গ্রেফতা‌রের খব‌রে সা‌হেরখা‌লি উপকূ‌লিয় এলাকার সাধারন মানু‌ষের মা‌ঝে স্ব‌স্তি ফি‌রে এ‌সে‌ছে।। শিবলু‌কে আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মিরসরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মু‌জিবুর রহমান। তি‌নি জানান, আমরা শিবলু‌কে ডাকা‌তি মামলায় গ্রেফতার ক‌রে‌ছি। ত‌বে তার‌বিরু‌দ্ধে থানায় আ‌রো একা‌দিক মামলা র‌য়ে‌ছে। সেগু‌লোর ব‌্যাপা‌রেও খোজখবর নেওয়া হ‌চ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ