আগামী ৭ই আগস্ট থেকে ১২ই আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন কে সফল করার লক্ষ্যে মত বিনিময় সভা ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতাউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ৩ আগস্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া। অন্যান্য অতিথি বৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের উপদেষ্টা বিমলেদু দাশ মিঠু, সদরঘাট থানা আওয়ামী লীগের সহ- সভাপতি মুজিবুল হক পেয়ারু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মান্নান , সাধারণ সম্পাদ সালাউদ্দিন ইবনে আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ, দপ্তর সম্পাদক ওয়ারিশ আলী খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ ইফতেখার, সদস্য মঞ্জু খান, আইয়ুব আলী, তৈয়বুল ইসলাম তপু, আদনানুল ইসলাম, ইউনিট আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জনি, জহির উদ্দিন প্রমুখ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সিটি কলেজ এবং ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, পূর্ব মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিরঘাট, সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর নালাপাড়া, লায়ন্স স্কুল, সদরঘাট ৩টি কেন্দ্রে ১৮ বছরের ঊর্ধ্বে মাদরবাড়ী ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কপি নিয়ে ভ্যাক্সিন গ্রহণ করতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ