গত ৪ ঠা জুলাই সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কোভিড-১৯ টিকা নিবন্ধন সহজকরণ করার লক্ষ্যে নগরীর সাব এলাকায় কোভিড-১৯ টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত নিবন্ধন কার্যক্রমের উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সৃজন সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কলামিস্ট লায়ন এ.কে জাহেদ চৌধুরী, বিশেষ আলোচক ছিলেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী। সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রক্তিম দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমাজ সেবক নুর উদ্দিন চৌধুরী, সম্মানিত অতিথি সংগঠনের উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, সমাজসেবক সমীরণ দত্ত। প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দিন বলেন, করোনাকালীন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড-১৯ নিবন্ধন কার্যক্রম গ্রহণ করা সংগঠনের মহৎ উদ্যোগ। আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সকলে কোভিড ভ্যাকসিন গ্রহণ করা। সঠিক
মাস্ক পরিধান, হাত ধৌত করণ, সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কাজ সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে, সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে নগরীর ৮ টি স্থানে ভ্যাকসিনকার্যক্রম পরিচালনা করা হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জাতীয় পরিচয় পত্র ও নিজস্ব মোবাইল নম্বর লাগবে।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



