করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (৩০ জুন) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।

মন্ত্রীপরিষদ সচিব জানান, পণ্যবাহী যান ছাড়া এসময় সকল যান চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে অন্য জেলার প্রশাসনরা চাইলে সেই সমস্ত জেলায় লকডাউন দিতে পারবেন।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ