লামা সংবাদদাতা
লামা ঘেসে বিলছড়িস্থ্য হেব্রণ মিশন “ইমারজেন্সি ফুড রিলিপ প্রোগ্রাম-পাশ-১১” এর কোভিট-১৯ এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বিছড়ি-বিডি ০৫০২-এর উপকারভোগি ২১২ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
১১ নভেম্বর বেলা ১০টায় এলসিসি’র চেয়ারম্যান মনতাজন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার প্রতিটি নাগরিকে স্বাস্থ্যগত ও সার্বিক সু-রক্ষায় বহুমুখি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোভিট-১৯ প্রেক্ষপটে মানুষের দ্বারে দ্বারে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। জীবনমান উন্নয়ন- মানুষের মর্যাদাশীল অবস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার মৌলিক অধিকারগুলোর প্রতি যত্নবান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব, বাংলাদেশ ট্রাইব্যাল এসোসিয়েশন অব ব্যাপ্টিস্ট চার্চেস প্রতিষ্ঠান প্রধান ও প্রেসিডেন্ট ডা. জন বাহাদুর ত্রিপুরা, সাধারণ সম্পাদ;ক বিনয় ত্রিপুরা, বমুবিলছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো: শফিকুর রহমান, লামা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান প্রমূখ।
আলোচনা শেষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বিছড়ি-বিডি ০৫০২-এর উপকারভোগি ২১২ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



