ইয়াজিদের সৈন্য বাহিনীর হাতে নবী করিমের (সা.) দৌহিত্র, হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাত বরণ হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক। কারবালার প্রান্তরে পবিত্র আশুরার দিনে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার স্মরণ করতে গিয়ে আমাদের হৃদয় ব্যথিত হয়। শোকে আচ্ছন্ন হয়ে পড়ি আমরা। কিন্তু কারবালার লোমহর্মষক এ ঘটনা আমাদেরকে বেদনাতুর করার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে এবং পাপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে এগিয়ে যাবার শিক্ষা দেয়। শাহাদাতে কারবালা স্মরণ ও সালানা ওরশ মোবারক উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩ নং পাচঁলাইশ ওয়ার্ড আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নবী বংশের উজ্জ্বলতম প্রদীপ হযরত হাফিজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশনায় মানুষের কল্যাণ সাধন করতেই ১৯৮৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল। করোনা মহামারীর মতো ক্রান্তিকালে গাউসিয়া কমিটি মানবতার পাশে দাঁড়িয়ে হযরত তৈয়্যব শাহ (রহ.) এর দূরদৃষ্টির সার্থক রূপায়ন করেছে। করোনায় আক্রান্ত মৃতব্যক্তিদের জাত-ধর্ম বিবেচনা না করে দাফন কাফন কার্যক্রম করে সমাজকে নতুন করে গাউসিয়া কমিটি অসা¤প্রদায়িক চেতনার রূপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, আলহাজ্ব মুহাম্মদ এমরান, আলহাজ্ব মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, মুহাম্মদ কাশেম। আলহাজ্ব মাওলানা ইয়াছিন মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, প্রফেসর ড. আকবর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ সর্দার, আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ্ব এড. মুহাম্মদ এছহাক, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন খোকন।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



