সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা দুর্যোগে ঘরবন্দী হয়ে পড়া কর্মহীন অসহায় মানুষদের মাঝে ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার রাজদিয়া অভয় পাইলট প্রাঙ্গন থেকে উপজেলার ১শত ২৫ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি পিয়াজ, ২কেজি আলু, ১কেজি আটা, ১কেজি তেল, ১কেজি লবন। এসময় উপস্থিত ছিলেন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ, সিনিয়র শিক্ষক নিখল রঞ্জন মেনেজিং কমিটির সদস্য সেলিম মোল্লা ,অভিষেক ঘোষ,শুভ ঘোষ,মোঃ আসিক রহমান,প্রশান্ত দাস,মোঃ সুমন,হাবিবা সরকার হিলা,লিজা আক্তার প্রমুখ।,এসএসসি দ্বাদশ ব্যাচের অভিষেক ঘোষ বলেন,আমরা যারা ২০১২ সালে এসএসসি পাস করেছি তাদের সকলের ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহকৃত অর্থে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বন্ধুরা সবাই মিলে চেষ্টা করেছি কয়েকজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



