উপবৃত্তির পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য বছরের শুরুতে এক হাজার করে টাকা দেবে সরকার। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে আদেশ জারি করেছে সেখানে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনী প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্পের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত চলমান থাকবে। সরকার করোনাকালীন সময়ে প্রান্তিক জনগণের মধ্যে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ কিস্তির উপবৃত্তির অর্থ একসাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ।
প্রধানমন্ত্রী বছরের প্রথমেই প্রতি শিক্ষার্থীকে জামা, জুতা ও ব্যাগ কিনতে এক হাজার টাকা করে কিউ অ্যালাউন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ মের মধ্যে অবশ্যই গত জানুয়ারি থেকে জুন মাস এই ছয় মাসের উপবৃত্তির অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের জন্য সুবিধাভোগীদের তথ্য রূপালী ব্যাংক, শিউরক্যাশের পোর্টালে আপলোড করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। সরকার ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে ইচ্ছুক’ উল্লেখ করে আদেশে বলা হয়েছে, সুবিধাভোগীদের প্রয়োজনীয় তথ্য ১৪ মে’র মধ্যে রূপালী ব্যাংকের পোর্টালে আপলোড করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে প্রাথমিকের প্রায় এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আটকে ছিল। এখন রোজার ঈদের আগেই ক্ষুদে শিক্ষার্থীরা এক সঙ্গে উপবৃত্তির ছয় মাসের টাকা পাবে। প্রাথমিক শিক্ষার বিস্তার ও মান উন্নয়নে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। এই উপবৃত্তির ফলে প্রাথমিকে শিক্ষার্থী ভর্তি বাড়ার পাশাপাশি ঝরেপড়ার হারও অনেক কমেছে।খবর বিডিনিউজ ও দৈনিক আজাদী
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত



