সংযুক্ত আরব আমিরাতের হিল সিটি রাস আল খাইমায় আমিরাতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিগত তিন বছরের মতো এবারও আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সি এম আবদুল্লাহ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুবিন গণি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব ফকির মোনায়ার। প্রধান বক্তা ছিলেন, দোবাই দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন শেখ মুফতা আল খাতেরী, সিআইপি আকতার হোসেন, এম এ মুছা, মাসুক উদ্দিন ইউসুফ, প্রকৌশলী জসিম উদ্দিন, জসিম উদ্দিন মল্লিক, প্রকৌশলী নুরুল ইসলাম, জাফর চৌধুরী, আবুল কাসেম, জুয়েল, আবদুল মতিন, জয়নুল হক, প্রকৌশলী মাহিউদ্দিন বেলাল রনি, অধ্যক্ষ হাবিবুর রহমান, আলমসহ আরো অনেকে।
দীর্ঘ চার বছর ধরে অনুষ্ঠিত এই টুর্ণামেন্ট প্রবাসীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দুদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এ টুর্ণামেন্ট ১৬টিম খেলে নক আউট পদ্ধতিতে গত তিনমাস ধরে অনুষ্ঠান চলছে। কমিটির অন্যন্য শাহিন খন্দকার, মাঈনু উদ্দিন ফারুক, মোহাম্মদ আকতার , এম এ হামিদ নরুন নবী খোকন, জমির উদ্দিন, আলা উদ্দিন টিপু, নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান বক্তা লায়ন নজরুল ইসলাম তালুকদার বলেন, দুই দেশের প্রধান দিবসকে সামনে রেখে এই টুর্ণামেন্ট পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অত্যত্ব গুরুত্বের দাবীদার। তিনি প্রতিবারের মতো আগামীতেও এ টুর্ণামেন্ট চালু রাখার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত



