চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামরাবাদ বনানী হাউজিং সোসাইটিস্থ গ্রীণ-বার্ড (এম.আর.এম) একাডেমীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে পদযাত্রা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা। সভার শুরুতে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একাডেমীর প্রিন্সিপাল আবুল খায়ের মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভাইস প্রিন্সিপাল সুমী দাশ।
সভায় প্রিন্সিপাল আবুল খায়ের মিন্টু বলেন,আজ মহান বিজয় দিবস। একাত্তরের এই দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আলোচনার টেবিলে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। ভাইস প্রিন্সিপাল সুমী দাশ বলেন, পৃথিবীর সব স্বাধীন দেশেরই স্বাধীনতা দিবস আছে। কিন্তু বিজয় দিবস নেই। আমরা একই সঙ্গে স্বাধীনতা ও বিজয় দিবসের উত্তরাধিকারী। যেসব অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় সম্ভব হয়েছিল আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন, একাডেমীর কো-অর্ডিনেটর শামীম আক্তার শামু,সিনিয়র শিক্ষিকা শাহানাজ বেগম,শামীম আক্তার, সানজিদা সেলিম, পল্লী বড়ুয়া,জুনিয়র শিক্ষিকা সুফিয়া আক্তার,তাহমিনা বেগম,মুন্নী আক্তার প্রমূখ।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



