সাংবাদিক রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। আজ ৮ অক্টোম্বর সকাল ১০টায় পতেঙ্গা যমুনা তেল কোং এর সামনে কারের ধা্ক্কায় মোটর সাইকেল আরোহীসহ সাংবাদিক রবিউল ইসলাম  গুরুতর আহত হয়। এই সময় তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯ ওয়ার্ডে সিকিৎসা নিচ্ছেন।তার ডান পা ও চোখে চরম জখম হয়।চোখে সেলাই ও পায়ে পাস্টিক ঢালাই করা হয়।তার ডান পা ও চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। দূর্ঘটনায় জড়িত কারটি (চট্টমেট্টো -গ ১২-২৫৭৬) মেডিকেল পুলিশ ফাঁড়ীর ইনচার্জের তত্বাবধানে রয়েছে।

প্রসংগত,  সাংবাদিক রবিউল ইসলাম নিউজ ৭১অনলাইন.কম পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সেত্রুেটারী।তাঁর পৈত্রিক নিবাস সিলেট ও তিনি রাউজান উপজেলা থেকে বিয়ে করেছেন।তিনি সপরিবার পাহাড়তলী এলাকায় থাকেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ