এন এন রানা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের জেলার পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন করা কালীন সময় জরিমানা ৫০ হাজার টাকা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেগুনগাঁও লাচ্ছি নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারার অপরাধ (১৫) ১ উপ-ধারায় আনিসুর রহমান ও শরিফুল ইসলাম নামে দুই ট্রাক্টরের মালিককে এ জরিমানা করেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ডব্লিউ এম রায়হান শাহ। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, নদী থেকে বালু তুললে তাদের গাড়িসহ হাতে নাতে আটক করে জরিমানা করা হয়েছে।

